প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার প্রবীণ চিকিৎসক মাকসুদ উল হক (৮১) বার্ধক্যজনিত রোগে গতকাল মঙ্গলবার বিকেলে জেলা শহরের দিলালপুরের নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। আজ বুধবার সকাল নয়টায় দিলালপুর জামে মসজিদে মরহুমের জানাজা হবে। এরপর কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে লাশ দাফন করা হবে।