প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাকসুদা বেগম (৪৩) গত রোববার রাতে কালাইয়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাকসুদা বেগম স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গতকাল সোমবার বিকেলে বাহির দাশপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখা আজ উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করবে।