মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসদরে গতকাল শনিবার মাগরিবের নামাজরত অবস্থায় মাকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ছেলে। হত্যাকারী ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। জানা যায়, পৌরসদরের চরনিখলা এলাকার মো. আলীর (৭০) স্ত্রী মোছাম্মৎ খাইরুন্নাহার (৫৫) গতকাল ইফতারের পর মাগরিবের নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে মো. সৈকত (২০) হঠাৎ পেছন দিক থেকে খাইরুন্নাহারকে ধারালো দা দিয়ে উপর্যপুরি কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খাইরুন্নাহারকে মৃত ঘোষণা করেন।