মাকে খুন করায় বাবাকে হত্যা করেন সজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় বাবা-মা হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ছোট ছেলে সজীব কুমার মন্ডল (১৯) গতকাল মঙ্গলবার মহানগর হাকিম এস মোহাম্মদ আলীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নগরীর খালিশপুর থানা এলাকায় অবস্থিত গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সজীব কুমার মন্ডল জানিয়েছে, ১৭ মার্চ ভোরে তিনি বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি মা-বাবার ঘরে গিয়ে দেখতে পান, বাবা মিরান চন্দ্র বঁটি-হাতে বিছানায় বসা এবং মা রেবার সারা শরীরে রক্ত।সজীব আদালতকে জানান, তিনি ওই ঘরে যাওয়ামাত্রই বাবা তাঁর ওপর মূর্তিমান আতঙ্কের মতো তাকিয়ে থাকেন। এরপর তিনি দ্রুত রান্নাঘর থেকে নোড়া নিয়ে গিয়ে বাবার মাথার পেছনে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই শফিকুল আলম জানান, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় সজীবকে মহানগর হাকিম এস মোহাম্মদ আলীর আদালতে হাজির করা হয়।নগরীর খালিশপুরে গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্রের স্টাফ কোয়ার্টার থেকে ১৭ মার্চ সকালে পুলিশ বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তাপ্রহরী মিরান চন্দ্র মন্ডল ও তাঁর স্ত্রী রেবা রানী মন্ডলের লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তাঁদের দুই ছেলে রাজীব কুমার মন্ডল ও সজীব কুমার মন্ডলকে গ্রেপ্তার করে।