মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের মোল্লাপাড়া এলাকায় মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইকবাল হোসেন এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া ব্যক্তি হলেন কাপাসিয়া উপজেলা সদরের মোল্লাপাড়া এলাকার সানা উল্লাহ (৪০)। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।