মাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে গিয়েছিল ছেলেটি। কিন্তু মাকে আর তার দেখা হয়নি। সে নিজেই ফিরেছে লাশ হয়ে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের রাস্তায় ট্রাক্টরের চাপায় গতকাল বৃহস্পতিবার মারা গেছে আক্কাস নামের ছেলেটি।
সড়ক দুর্ঘটনায় নিহত আক্কাস উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ছোট হরিপুর গ্রামের মোনায়েম মিয়ার ছেলে। সে উপজেলার রাজাবাসর স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আক্কাস তার ভগ্নিপতি গোলাম রব্বানীর সঙ্গে মোটরসাইকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মা আসমা খাতুনকে (৪০) দেখতে যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে ভগ্নিপতির তিন বছরের এক শিশু মেয়েও ছিল। হাসপাতালে ঢোকার মুখে ফটকের সামনে একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক ভগ্নিপতি ও তাঁর শিশু মেয়ে ছিটকে দূরে পড়ে বেঁচে যায়। কিন্তু আক্কাস ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাক্টরটি আটক করতে পারলেও এর চালক সহিদুল পালিয়েছে।