মাকে বাঁচাতে গিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসতঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়েছিল। এক নারী তাতে বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এগিয়ে আসেন মেয়ে। এতে মা-মেয়ে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মেয়ের মৃত্যু হয়। গত সোমবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির কারণে শর্টসার্কিট হয়ে আছিয়া খাতুনের (৪০) বসতঘরের টিনের চাল বিদ্যুতায়িত হয়। তিনি ঘরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে সাজু খাতুন (২৬) মাকে বাঁচাতে ছুটে যান। এতে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর আহতাবস্থায় দুজনকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাজুর মৃত্যু হয়।