মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সোহাগ মিয়া নামের এক ব্যক্তিকে তাঁর মাকে মারধর করার দায়ে গতকাল শুক্রবার দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোহাগ মিয়া (২৮) সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে।
পুলিশ জানায়, সোহাগ মিয়া কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। তিনি উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। এ ছাড়া তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সোহাগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাঁর মা শামীমা আক্তার গতকাল থানায় উপস্থিত হন এবং সোহাগের বিরুদ্ধে নেশার টাকার জন্য তাঁকে মারধর করার অভিযোেগ সোহাগকে গ্রেপ্তার করে।