মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাকে হত্যার দায়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আট হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও আট মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শহিদুল উপজেলার পশ্চিম সুবর্ণদহ গ্রামের ভাদু শেখের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১ জুলাই রাত ১২টার দিকে শহিদুল জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর মা রহিমা বেগমকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় নিহত রহিমার ছোট ভাই মুকুল মিয়া সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।