মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এই রায় দেন।
সরকারি কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০০৫ সালের ২৪ নভেম্বর মিরসরাই উপজেলার মগাদিয়ার জাফরাবাদ গ্রামে ওয়াজ খাতুন নামের এক নারীকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে জিয়াউল হক মিরসরাই থানায় ভাই জসীম উদ্দিনকে আসামি করে মামলা করেন। দণ্ডাদেশ পাওয়া জসীম ঘটনার পর থেকে পলাতক।