মাকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত ছেলে ২৩ বছর পর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাকে হত্যার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ছেলে সুরুজ মিয়াকে ২৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, ১৯৮৮ সালের ১ জুলাই উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের তেরা মিয়ার স্ত্রী বেগম বিবিকে খুন করেন সুরুজ মিয়া (৪৫)। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় তাঁর বাবা তেরা মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। আদালত সুরুজ মিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন। জগন্নাথপুর থানার উপপরিদর্শক জাবেদ আলী জানান, মামলা দায়েরের পর থেকে সুরুজ পলাতক ছিলেন। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার উমরপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।