মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকে হত্যার দায়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম সুবর্ণদহ গ্রামের শহিদুল ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও আট মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এই রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ১ জুলাই রাত ১২টার দিকে শহিদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁর মা রহিমা বেগমকে গলাটিপে হত্যা করেন। এই ঘটনায় ২৭ জুলাই মামলা হয়।