মাগুরা ও সাতক্ষীরায় ছাত্রসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও সাতক্ষীরার কলারোয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ তিনজন নিহত ও আটজন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:মাগুরা: মাগুরা-যশোর সড়কের জাগলা চারা বটতলা এলাকায় গতকাল ভোরে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে বরকত আলী মণ্ডল (১৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বরকত আলী জাগলা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র এবং সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের কুদ্দুস মণ্ডলের ছেলে।সাতক্ষীরা: ১৩ জন শিশু শিক্ষার্থী একটি স্কুলভ্যানে করে ফেরার সময় কলারোয়া উপজেলার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরাগামী একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালকসহ নয় ছাত্রছাত্রী আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক আবুল হোসেন (৩০) মারা যান।