মাগুরা জামায়াতের আমির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাসকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে শহরের স্টেডিয়ামপাড়ার ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সোমবার দিবাগত রাত একটার দিকে জামায়াতের নেতাকে গ্রেপ্তার করা হয়।