মাগুরা জেলা 'ভিক্ষুকমুক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা পৌরসভাকে গতকাল বৃহস্পতিবার ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। এর মধ্য দিয়ে পুরো জেলাকেই ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো।
মাগুরা পৌরসভাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা দিতে গতকাল সকালে জেলা শহরের আছাদুজ্জামান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে পৌরসভার ৯০ জন ভিক্ষুককে পুনর্বাসনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা পৌরসভার মেয়র খুরশীদ হায়দার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) খন্দকার আজিম আহমেদ, প্যানেল মেয়র মকবুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। অতিথিরা পৌরসভার ওই ৯০ জন ভিক্ষুকের মাঝে গাভি, ভ্যান, সেলাই মেশিন ও ছোট দোকান করার জন্য টাকা বিতরণ করেন। পৌরসভা এ পুনর্বাসনে অর্থায়ন করে।
এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে মাগুরা সদর, শালিখা, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে।