মাগুরা পলিটেকনিকের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণসহ ১৯ দফা দাবিতে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এর আগে তাঁরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা পরে ১৯ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসককে দেন। শিক্ষার্থীরা জানান, ২০০৮ সালে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ইনস্টিটিউটের পরীক্ষাগারে কোটি টাকার যন্ত্রপাতি ও গ্রন্থাগারে পর্যাপ্ত বই রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের এ পর্যন্ত একটিও ব্যবহারিক ক্লাস করানো হয়নি। গত সেমিস্টার থেকে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া বন্ধ রয়েছে। বিষয়টি অধ্যক্ষকে জানিয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না। তাই তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।