মাগুরা পৌরসভা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌরসভা নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।জানা যায়, ২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা। এর আগে ওই পৌর এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে এক রিট করেন মুক্তার হোসেন। সেই পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। গতকাল নতুন করে আরেকটি আবেদন করা হয়।