মাগুরা বন্ধুসভার পাঠাগারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা বন্ধুসভার নিজস্ব পাঠাগারের উদ্বোধন হলো গতকাল শুক্রবার। বন্ধুদের পাঠাভ্যাস গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মাগুরা বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অনুপ ভৌমিকের সার্বিক সহযোগিতায় এ পাঠাগার প্রতিষ্ঠা করা হয়।
পাঠাগারের উদ্বোধন ও নতুন বন্ধুদের পরিচিতি উপলক্ষে গতকাল সকাল ১০টায় মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বন্ধুসভার তিন উপদেষ্টা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ হাবিবুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক (প্রশাসন) লেখক আবদুল আলীম ও ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষক আবদুল্লাহেল কাফী এবং মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক আবু সাঈদ মোল্লা, প্রভাষক তুহিনুর রহমান, বন্ধুসভার সভাপতি বাবুল কুরি, সাধারণ সম্পাদক সাবিনা খাতুন, সাবেক সাধারণ সম্পাদক অনুপ ভৌমিক, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেনসহ নতুন-পুরোনো ৬৭ জন বন্ধু উপস্থিত ছিলেন।
পাঠাগার উদ্বোধনের জন্য বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক অনুপ ভৌমিক বন্ধুসভার সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টাদের হাতে ৭২টি বই তুলে দেন।
আবদুল্লাহেল কাফী বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। একটি পাঠাগার সমাজ পরিবর্তন করে দিতে পারে। বন্ধুসভার এ শুভ উদ্যোগ সফল হবে এই কামনা করি।’