মাগুরা-১ আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমতা অর্পণ করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড।
গতকাল রোববার গণভবনে দলের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৭ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাৎকার দেন। তবে গতকাল বোর্ড কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলীয় সভানেত্রীর ওপর দেওয়া হয়েছে। শেখ হাসিনা এলাকায় বিশেষ জরিপ দল পাঠিয়ে সিদ্ধান্ত দেবেন।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।