মাগুরায় এক বাড়িতেডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপাটি উত্তরপাড়ায় গতকাল রোববার ভোরে একটি বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতেরা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ব্র্যাকের কর্মী অশোক বিশ্বাস জানান, তাঁর বাবা রবীন্দ্রনাথ বিশ্বাস, চাচা বসুদেব বিশ্বাস, হরিপদ বিশ্বাস ও কমল বিশ্বাস চারটি পৃথক পরিবারে রুপাটি উত্তরপাড়ায় একই বাড়িতে বসবাস করেন।
শনিবার রাত দুইটার দিকে ১৩-১৪ জন সশস্ত্র ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের অনেকের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা পর্যায়ক্রমে চারটি পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে ঘরের ভেতর আটকে রেখে লক্ষাধিক টাকা, ১৪-১৫ ভরি স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় তাঁর কাকাতো ভাই সঞ্জয় বিশ্বাসকে (২৮) মারধর করে।