মাগুরায় পৌর কর্মীর ওপর অ্যাসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাসিড সন্ত্রাস
অ্যাসিড সন্ত্রাস

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের তত্ত্বাবধায়ক পারভীন সুলতানার (৩৮) ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা সিরিঞ্জ দিয়ে তাঁর ওপর অ্যাসিড ছুড়ে মারে। এতে তাঁর মুখের ডান পাশ ও দুই হাতের আংশিক ঝলসে গেছে। ঘটনার পরপর পারভীনকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পারভীনের স্বামী পৌরসভার কর্মচারী মাহবুব হাসান প্রথম আলোকে জানান, মাগুরা সদর থানার অদূরে সুইপার কলোনির পাশে কাউন্সিলপাড়ায় পারভীন শিশু ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাস্তার পাশে ওই ঘরটির জানালা খোলা ছিল। রাত ১০টার দিকে দুর্বৃত্তরা জানালার কাছে এসে সিরিঞ্জ দিয়ে অ্যাসিড ছুড়ে মারে। এতে পারভীনের শরীরে অ্যাসিড লাগলেও শিশুটি রক্ষা পেয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না।
সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, কী কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না।