মাগুরায় বাবাকে হত্যা, লালমোহনে মাদ্রাসাছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় কামরুল মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে তাঁর দুই ছেলে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার ভিটাসাইর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গত শুক্রবার ভোলার লালমোহন উপজেলার আলম বাজারে মো. ইউসুফ (১৬) নামের এক কলেজছাত্র খুন হয়েছে।
কামরুল মোল্লার সঙ্গে তাঁর দুই ছেলে লাবলু ও কিবলু মোল্লার পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে ওই বিরোধের জের ধরে দুই ভাই মিলে তাঁদের বাবাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন। সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে কামরুল মারা যান।
১৫-১৬ দিন আগে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজারের বাসিন্দা ভোলা সরকারি কলেজের ছাত্র আনোয়ার হোসেন জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে সম্মান না করার অভিযোগ এনে একই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা ডাওরিহাট ফাজিল মাদ্রাসার আলিম শ্রেণীর ছাত্র ইউসুফকে অপমান করে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। শুক্রবার বিকেলে আলম বাজারসংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে জনসম্মুখে ইউসুফকে ছুরিকাঘাত করে আনোয়ার হোসেন। ঘটনাস্থলেই মারা যায় ইউসুফ।