মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আট বাসযাত্রী। আজ মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা পৌরসভার বেনীপুর এলাকায় মাগুরা-শ্রীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখ পাড়ার রাজু মণ্ডল (৪০) ও উলুবাড়িয়ার দুলাল মণ্ডল (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর থেকে যাত্রীবাহী বাসটি মাগুরা যাচ্ছিল। বেনীপুর এলাকায় সামনের চাকা ফেটে গেলে বাসটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুই মোটরসাইকেল আরোহী মারা যান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ বিশ্বাস প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।