মাগুরায় মামাদের হামলায় ভাগনে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামে গতকাল বুধবার সকালে জামিরুল ইসলাম (৩৫) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। জামিরুল ইসলাম ওই গ্রামের লুৎফর রহমান মোল্লার ছেলে।
আহত ব্যক্তিদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে হানিফ বিশ্বাস ভর্তির পর হাসপাতাল থেকে পালিয়ে যান। সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই ঘটনায় আহত ফরহাদ হোসেন জানান, জামিরুলদের পরিবারের সঙ্গে তাঁর মামা হানিফ বিশ্বাসদের পরিবারের জমিজমাসহ নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকাল আটটার দিকে জামিরুল ও তাঁর বড় ভাই রফিকুল ইসলাম বাড়ির পাশে বিরোধপূর্ণ একটি জমিতে কাজ করতে গেলে দুই পরিবারের লোকজনের মধ্যে মারামারি বাধে। মারামারিতে দুই পরিবারের প্রতিবেশী আত্মীয়স্বজনেরাও অংশ নেন। এ সময় প্রতিপক্ষরা জামিরুলের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলে নিহত হন।