মাগুরায় হামলায় আহত ব্যক্তিরমৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলার কানুটিয়া গ্রামে গত শনিবার ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত জাহাঙ্গীর হোসেন (৪০) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিমা খাতুন (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকেলে কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। এ সময় খেলা নিয়ে স্থানীয় শাহাদৎ মাতব্বর ও রাজ্জাক ফকিরের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। খেলা শেষ হলে রাজ্জাক ফকিরের লোকজন সন্ধ্যায় কানুটিয়া গ্রামের কাওসার মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে।