মাগুরার জেলা ও দায়রা জজ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন খোন্দকারকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। গত রোববার মন্ত্রণালয়ের নির্দেশে তিনি মাগুরা জেলা ও দায়রা জজের দায়িত্ব থেকে অবমুক্ত হন।মাগুরা জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মহসীন আলী খান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের সুপারিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে রুহুল আমিনকে বদলি করা হয়েছে। আইনের ভাষায়, এই বদলিকে বিচারিক কাজ থেকে তাঁকে প্রত্যাহার করে নেওয়া বোঝায়। কিন্তু কী কারণে তাঁকে প্রত্যাহার করা হলো, এ বিষয়ে মহসীন আলী কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘রুহুল আমিনের অনিয়ম-দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে আমরা আইনজীবী সমিতির পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম।’