মাগুরার যুবলীগের নেতা কামরুজ্জামান বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল শনিবার যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। সংগঠনের দপ্তর সম্পাদক এ বি এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।