মাগুরার শালিখায় প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার শ্রীফলতলা গ্রামে গত সোমবার রাতে সর্বজনীন একটি পূজামণ্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শ্রীফলতলা সর্বজনীন পূজা কমিটির সভাপতি টুলু শিকদার অভিযোগ করেন, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মণ্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুর করে।শালিখা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সীতানচন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।