মাগুরার শালিখায় ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার সাবেক খাটোর গ্রাম থেকে গতকাল শুক্রবার পান্নু মোল্লা (৩০) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন, উপজেলার দরি খাটোর গ্রামের আবদুল হালিম বিশ্বাস ও রামানন্দকাঠি গ্রামের ওলিয়ার রহমান।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাবেক খাটোর গ্রামের ইলেকট্রিকসামগ্রীর ব্যবসায়ী পান্নু মোল্লা ও পাশের গ্রামের আবদুল হালিম বিশ্বাস গত বৃহস্পতিবার সকালে রড কিনতে যশোরে যান। যশোর যাওয়ার জন্য রামানন্দকাঠি গ্রামের ওলিয়ার রহমানের নসিমন ভাড়া করা হয়। দুপুরে নসিমনচালক ওলিয়ার রহমান ও আবদুল হালিম বাড়ি ফিরে এলেও পান্নু মোল্লা ফিরে আসেননি। পরে গতকাল ভোরে পান্নু মোল্লার বাড়ির কাছ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।ওসি মনিরুল ইসলাম বলেন, পান্নু মোল্লার গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পান্নু মোল্লার বাবা গতকাল সকালে আবদুল হালিম বিশ্বাস ও ওলিয়ার রহমানকে আসামি করে শালিখা থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে।