মাগুরার সাংসদ সিরাজুল আকবরের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল আকবর গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

 পারিবারিক সূত্রে জানা গেছে,  গতকাল বিকেল চারটার দিকে মাগুরা থেকে তিনি ছোট ভাই আলী আকতার ও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজস্ব গাড়িতে ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভার পেঁৗছার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

সিরাজুল আকবর আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।