মাগুরা্য় মোটরসাইকেলের দুই আরোহীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার কুছুন্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে আজ বৃহস্পতিবার মোটরসাইকেলের দুই আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি লাশের পাশেই পড়ে ছিল। বাস বা ট্রাকের চাপায় তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারণা।
পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তাঁরা হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাটের শামীম মোল্লা (৩৫) ও বাগাট পশ্চিমপাড়ার ওবায়দুর বিশ্বাস (২৮)।
মাগুরা হাইওয়ে পুলিশের সহকারী উপরিদর্শক কুমারেশ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, শামীম ও ওবায়দুর ব্যবসা করতেন। তাঁরা মাগুরার দিকে আসছিলেন। বিকেল পৌনে চারটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর আগে কোনো বাস বা ট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায় বলে তাঁরা ধারণা করছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।