মাগুরায় অপহরণ পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি
মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের প্রদ্যুত্ ঘোষ (৫৫) নামের এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গতকাল বুধবার ভোরে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে। পরিবার ও পুলিশ জানায়, ওই দিন রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের মুখে প্রদ্যুত্ ঘোষ ও তাঁর ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য প্রবীর ঘোষকে (৪৫) বাড়ি থেকে অপহরণ করে। প্রদ্যুত্ ঘোষ এলাকার বেশ অবস্থাসম্পন্ন ব্যক্তি। পরে বাড়ির অদূরে প্রবীর ঘোষকে সন্ত্রাসীরা ছেড়ে দেয় এবং প্রদ্যুত্ ঘোষকে মুক্তি দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। চাঁদার ওই টাকা না দিলে তাঁকে হত্যা করা হবে বলেও সন্ত্রাসীরা হুমকি দেয়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক গতকাল দুপুরে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।’চলতি বছরে ওই এলাকার মানিক রাহা নামের এক ব্যক্তিকে মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা অপহরণ করে। পরে তিনি মুক্তিপণ দিয়ে ফিরে আসেন।