মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে গতকাল সোমবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, সারঙ্গদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন ও আওয়ামী লীগের কর্মী তৈয়বুর রহমান খানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল ভোরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। আহত লতিফ মোল্লা, আলতাফ হোসেন, নাজিম উদ্দিন, শামসুল ইসলাম, বাচ্চু মোল্লা, মোস্তাজিম বিল্লাহ, মুক্তাদুর রহমান মোল্লা ও বাকি খন্দকারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিত্সা নেন। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, আলতাফ ও তৈয়বুর আমাদের লোক। তবে তৈয়বুর বিএনপির সঙ্গে মিলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।