মাগুরায় আপিল করতে না পেরে প্রার্থিতা প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুরশীদ হায়দার ওরফে টুটুলের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকের কাছে আপিল করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মাহবুবুল আকবর ওরফে কল্লোল। গতকাল শনিবার সকালে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
রিটার্নিং কর্মকর্তা খন্দকার আজিম আহমেদ বলেন, ‘আগামীকাল (আজ রোববার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কাল বলব কে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।’
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন মাহবুবুল আকবর। মাহবুবুল আকবর প্রথম আলোকে বলেন, ‘আপিল করতে না পেরে এবং নানা চাপের মুখে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হয়েছি।’