মাগুরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার মাঝগ্রামে গতকাল সোমবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ইবাদুল মোল্লা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আকামত বিশ্বাস নামের একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, নিহত ইবাদুল একজন প্রান্তিক চাষি। তাঁর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।