মাগুরায় একজনকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা নতুন বাজার এলাকায় গতকাল শনিবার দুপুরে বাচ্চু শেখ (৪২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় লোকজন শরিফুল ইসলাম (২২) নামের এক তরুণকে আটক করে পুলিশে দেন। সদর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন প্রথম আলোকে জানান, মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকার খোকা শেখের সঙ্গে জমিজমা নিয়ে প্রতিবেশীর বিরোধ ছিল। গতকাল বেলা একটার দিকে মোটরসাইকেল আরোহী তিন সন্ত্রাসী মুঠোফোনে বাচ্চু শেখকে ইছাখাদা বাজার এলাকায় ডেকে নিয়ে যায়। কথাবার্তার একপর্যায়ে তারা বাচ্চু শেখকে মারধর করতে থাকে। এ সময় তিনি দৌড়াতে থাকলে সন্ত্রাসীরা তাঁকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করে।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন পালানোর সময় শরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করে পুলিশে দেন।