মাগুরায় গৃহবধূর গায়ে পেট্রল ঢেলে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌরসভার ইসলামবাগপাড়ায় মমতাজ বেগম (৩৮) নামের এক গৃহবধূর মুখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুই দুর্বৃত্ত। ওই গ্রামের ইজাজুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম জানান, সোমবার রাত দুইটার দিকে তিনি প্রকৃতির ডাকে ঘরের বাইরে শৌচাগারের কাছে যাওয়া মাত্র দুই ব্যক্তি তাঁর মুখ বেঁধে ফেলে। তারা ওই গৃহবধূর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাঁর চিত্কার শুনে বাড়ির লোকজন এসে আগুন নেভায়। মাগুরা সদর হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি।