মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার ওমেদপুর গ্রামের ধানখেত থেকে গতকাল মঙ্গলবার রাহেলা বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, তিন সন্তানের জননী ওই গৃহবধূ ওমেদপুর গ্রামের জামির হোসেনের স্ত্রী। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ ধানখেতে ফেলে রাখা হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী জামির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জামির হোসেনের ভাষ্যমতে, গত সোমবার রাত আটটার দিকে প্রতিবেশীর বাড়ি যাওয়ার কথা বলে রাহেলা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। গৃহবধূর বাবার বাড়ি মাগুরা সদর উপজেলায়।