মাগুরায় ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গত বুধবার রাতে ছাত্রলীগের আটক তিন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ রায় বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার ওই মামলা করেন। তাঁরা বাসে আগুন ধরানোর চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোল্লা, ছাত্রলীগের কর্মী লিমন ও রানা। তাঁদের বাড়ি পারনান্দুয়ালি গ্রামে। তাঁদের কাছে পেট্রলভর্তি দুটি বোতল ও দেশলাই পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে আটটার দিকে বাস টার্মিনালের পাশে ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী গাড়িতে পেট্রল ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ওই তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করে। আটকের পর ছাত্রলীগের ওই তিন নেতা-কর্মী বাস টার্মিনাল এবং ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলকারী যানবাহনে নাশকতা চালানোর উদ্দেশ্যের কথা পুলিশের কাছে স্বীকার করেন।