মাগুরায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা জামায়াতের রাজনৈতিক সচিব ও জেলা জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুস্তাহিম বিল্লাহ বাকেরকে গত বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শ্রীপুর উপজেলার নাকোল সমিঞ্চলনী কলেজের প্রভাষক। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদরুজ্জামান প্রথম আলোকে জানান, বিকেল সাড়ে তিনটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ১২ ফেব্রুয়ারি মাগুরা শহরের বরুনাতৈল এলাকায় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালবিরোধী মিছিল বের করে সহিংসতা সৃষ্টি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি এই বাকের।