মাগুরায় জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাহী প্রকৌশলীর জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত বৃহস্পতিবার সদর থানায় তিনি ওই জিডি করেন।সূত্র জানায়, মাগুরা গণপূর্ত বিভাগ চলতি মাসে স্থানীয় সাধারণ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ১৩ শ্রেণীতে ২৫ লক্ষাধিক টাকার ভবন মেরামতকাজের দরপত্র আহ্বান করে।নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমি অফিস কক্ষে বসে ছিলাম। ওই সময় কক্ষে তিন উপসহকারী প্রকৌশলী ও অফিসের প্রধান সহকারীও ছিলেন। এ সময় দুই যুবক এসেই পত্রিকায় ১৩ শ্রেণীতে ২৫ লক্ষাধিক টাকার ভবন মেরামতকাজের দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে। তারা বলে, ‘কাজ মাকুল ভাইকে (মাগুরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক) দিতে হবে।’সদর থানার ওসি আবদুর রকিব খান বলেন, এক যুবক অস্ত্র প্রদর্শন করেছিল বলে নির্বাহী প্রকৌশলী গোলাম সরোয়ার বিশ্বাস জানিয়েছেন। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন মাকুল বলেন, ‘আমার ব্যবসায়িক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে কেউ আমার নাম ব্যবহার করে হুমকি দিতে পারে। এর সঙ্গে আমি জড়িত নই।’