মাগুরায় ট্রাকের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার শিমুলিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় সমীর সাহা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত অন্তত ১৪ জন। হতাহত ব্যক্তিরা সবাই গ্রামবাংলা নামে শ্যালো ইঞ্জিনচালিত স্থানীয় একটি যানের যাত্রী।

গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকার মাগুরা-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সমীর সদর উপজেলার জাগলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও আহত ব্যক্তিরা বলেন, মাগুরা শহরের ভায়না মোড় থেকে গ্রামবাংলা নামে শ্যালো ইঞ্জিনচালিত ওই যানে করে তাঁরা শালিখা উপজেলার আড়পাড়ায় যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ঘন কুয়াশার মধ্যে শিমুলিয়া এলাকায় গ্রামবাংলাটিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্রামবাংলাটি উল্টে যাওয়ায় যাত্রীরা আহত হয়। আহত যাত্রীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সমীরের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত গ্রামবাংলা যানটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি। এখনো মামলা হয়নি।