মাগুরায় দায়িত্ব নিলেন নতুন মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা পৌর উপনির্বাচনে বিজয়ী মেয়র ইকবাল আকতার খান গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল পৌরসভায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ইকবাল আকতার খান মেয়র হিসেবে শপথ নেন।গতকাল বুধবার সকালে নবনির্বাচিত মেয়র হিসেবে ইকবাল আকতার খান পৌরসভায় এলে প্যানেল মেয়র মীর শহীদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান। পরে পৌর মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইকবাল আকতার খান বলেন, পৌরসভার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা দরকার। তিনি মাদকমুক্ত পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেন মারা যাওয়ায় ৬ মে মেয়র পদে উপনির্বাচনে বিএনপির ইকবাল আকতার খান নির্বাচিত হন।