মাগুরায় নকল সার উদ্ধার, দুজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক এবং এগুলো তৈরির উপকরণ, সরঞ্জাম, বীজ ও উদ্ভিদ উৎপাদনের হরমোন উদ্ধার করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে পুলিশ সদর উপজেলার ছোট ব্রিজ বাজারের বসুন্দিয়া এন্টারপ্রাইজ নামের একটি দোকান ও চারটি গুদাম থেকে এগুলো উদ্ধার করে। এ সময় দোকানের মালিক মোস্তাফিজুর রহমান তাঁর সহযোগী রিপন খানকে পুলিশ গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় সদর ইউএনও তবিবুর রহমানের ভ্রাম্যমাণ আদালত মোস্তাফিজকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রিপনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।পুলিশ জানায়, ওই দোকান ও সংলগ্ন চারটি গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিপুলসংখ্যক প্যাকেট, বিপুল পরিমাণ নকল সার, কীটনাশক, উদ্ভিদ উৎপাদনের হরমোন এবং এসব তৈরির উপকরণ, সিল উদ্ধার করা হয়।