মাগুরায় নৈশকোচে ডাকাতি, হামলায় আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা-যশোর সড়কের মাগুরার জাগলা সেতুর কাছে গতকাল বুধবার ভোরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। ভোর চারটার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা সেতুর কাছে পৌঁছালে ডাকাতেরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসটির গতিরোধ করে। ডাকাতেরা বাসচালকসহ যাত্রীদের এলোপাতাড়ি কুপিয়ে আটজনকে গুরুতর জখম করে এবং তাঁদের কাছ থেকে নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে।