মাগুরায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের আজিজার হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ আদেশ দিয়েছেন আদালত।

মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেন গতকাল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার তেলিপুকুর গ্রামের সৈয়দ রুস্তম আলী, হাবিবুর রহমান, সৈয়দ রাজা মিয়া, মো. ইদ্রিস আলী ও সাইফার রহমান।