মাগুরায় পাগলা কুকুরের কামড়ে আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুড়া শহরে গতকাল বুধবার একটি পাগলা কুকুরের কামড়ে ২৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে একটি পাগলা কুকুর শহরের পূর্বপাড়ায় প্রথমে এক গৃহবধূকে কামড়ায়। এরপর কুকুরটিকে এলাকাবাসী ধাওয়া করে। এ সময় দৌড়ে পালানোর সময় এটি সামনে যাকে পেয়েছে, তাকেই কামড়ে আহত করেছে। ঘটনার পর শহরের পাড়া-মহল্লায় পাগলা কুকুরের ভীতি ছড়িয়ে পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মীর শহিদুল ইসলাম বলেন, তাঁরা কুকুরটি ধরতে দুটি দল পাঠিয়েছেন। গতকাল বিকেল পর্যন্ত কুকুরটি ধরা পড়েনি। মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম বলেন, সকাল ছয়টার দিকে প্রথমে কলেজপাড়া এলাকা থেকে কুকুরে কামড়ানো একজন রোগী হাসপাতালে আসে। এরপর দুই ঘণ্টার মধ্যে ৯-১০ জন রোগী চিকিৎসা নিতে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।