মাগুরায় প্রথম আলো প্রতিনিধির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা প্রথম আলো বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবেদন প্রকাশের জের ধরে প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কবির হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জিটিভির মাগুরা প্রতিনিধি মো. আরাফাত হোসেন মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে গত সোমবার মামলাটি করেন।
মামলায় প্রথম আলোয় সংবাদ প্রকাশের কারণে মানহানি এবং প্রতিবেদনটি সংশোধন করে পুনরায় পত্রিকায় প্রকাশের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে হেলাল হোসেন নামের একজনকে আসামি করা হয়েছে। হেলাল মাগুরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল নাইনের মাগুরা প্রতিনিধি। আদালত অভিযোগটি মামলা হিসেবে দায়ের করতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট জেলা মুক্তিযোদ্ধা সংসদের শোক র্যা লিতে ছবি তোলা নিয়ে হেলাল ও আরাফাতের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার আধা ঘণ্টা পর শহরের আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার সংবাদ সংগ্রহ করতে গেলে আরাফাত ও তাঁর ছয়-সাতজন সহযোগী হেলালকে পাশে ডেকে নিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। পরে আশপাশের লোকজন তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি
এ ঘটনায় তিনি ১ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় আরাফাত হোসেনসহ ও অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়। এ নিয়ে ৩ সেপ্টেম্বর ‘বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হেলালের অভিযোগ, ওই প্রতিবেদনের বিষয়ে গত দুই সপ্তাহেও কেউ প্রতিবাদ করেননি। অথচ দুই সপ্তাহ পর এসে মামলা করা হলো। কবির হোসেন বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করায় দীর্ঘদিন ধরে আমি কিছু সাংবাদিকের রোষানলে পড়েছি। বিভিন্ন সময় তাঁরা আমাকে নানাভাবে হয়রানি করছেন। এখানে চাঁদাবাজির যে অভিযোগ তোলা, হয়েছে সেটিও ঠিক নয়।’