মাগুরায় বন্ধুসভার মানববন্ধন মৌন মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে প্রথম আলো মাগুরা বন্ধুসভা গতকাল শনিবার দুপুরে শহরে মানববন্ধন ও মৌন মিছিল করেছে। বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অনেক পথচারীও যোগ দেন।
ভাষাসৈনিক আমিনুল ইসলাম (চান্দু মিয়া) চৌরঙ্গী মোড়ে এসে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। পরে তাঁরা মৌন মিছিল নিয়ে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে শহীদ মিনার চত্বরে তাঁরা আবার মানববন্ধন কর্মসূচি পালন করেন।