মাগুরায় বাংলালিংক থ্রিজি উদ্বোধন সাকিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের ডিসি মোড় এলাকা থেকে আজ শনিবার থ্রিজি সেবা চালু উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যরা। ছবি: বাংলালিংকের সৌজন্যে।
মাগুরা শহরের ডিসি মোড় এলাকা থেকে আজ শনিবার থ্রিজি সেবা চালু উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যরা। ছবি: বাংলালিংকের সৌজন্যে।

মাগুরায় আজ শনিবার থেকে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। আনুষ্ঠানিকভাবে থ্রিজি সেবার উদ্বোধন করেন বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসান।
বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো এক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে শহরের ডিসি মোড় এলাকার বাংলালিংক পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিল থ্রিজি ব্র্যান্ডসমৃদ্ধ ক্যারাভ্যান, ঘোড়ার গাড়ি, প্যাডেল ভ্যান। এ ছাড়া বাংলালিংকের জিঙ্গেলের সুর বাজানো হয়।
শোভাযাত্রায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাকিব আল হাসান ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অব মাস মার্কেট অ্যান্ড ডিস্ট্রিবিউশন মারুফ মিজান, রিজিওনাল কর্মাশিয়াল হেড মো. বাবুল হক, পিআর অ্যান্ড কমিউনিকেশনস অ্যাসোসিয়েট ম্যানেজার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
গত বছর অক্টোবর থেকে বাংলালিংক থ্রিজি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। এরই মধ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর, যশোর, রাজশাহী, কুমিল্লা ও  কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা আওতায় আনা হয়েছে।